ঢাকা ১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ৩ সহকারী পুলিশ কমিশনারকে বদলি

নিজস্ব সংবাদ :

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন সহকারী পুলিশ কমিশনারকে (এসি) বদলি করা হয়েছে।

রোববার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা এক অফিস আদেশে এসব বদলি করা হয়।

অফিস আদেশ অনুযায়ী, সহকারী পুলিশ কমিশনার মো. আতিউর রহমানকে সচিবালয় নিরাপত্তা-১ থেকে বদলি করা হয়েছে। তাকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সহকারী পুলিশ কমিশনার মো. ফজলুল হককে লালবাগ বিভাগের কোতোয়ালী জোন থেকে বদলি করা হয়েছে। তাকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিমে সহকারী পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে গোয়েন্দা-তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি টিম থেকে বদলি করে লালবাগ বিভাগের কোতোয়ালী জোনে দায়িত্ব দেওয়া হয়েছে।

একই অফিস আদেশে গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ-দক্ষিণের সহকারী পুলিশ কমিশনার মাহমুদুল হাসানকে ট্রাফিক-গুলশান বিভাগের ট্রাফিক-মহাখালী জোনে বদলির আগের আদেশ বাতিল করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর জারি করা ওই বদলি আদেশ এতদ্দ্বারা বাতিল করা হলো।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৫:১৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬