ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মোজতবা খামেনির বার্তা

ইরান প্রতিবেশী দেশগুলোয় মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত থাকবে

নিজস্ব সংবাদ :

ইরান তার প্রতিবেশী দেশগুলোতে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। সেইসাথে তিনি হরমুজ প্রণালী অবরোধ অব্যাহত রাখার কথাও বলেন।

বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক ভাষণে তিনি একথা বলেন। মোজতবা খামেনির বার্তাটি ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে পাঠ করেন একজন উপস্থাপক।

এই বার্তায় মোজতবা খামেনি বলেন, ‘স্কুলের শিশুসহ শহীদ সকল শিশুর রক্তের প্রতিশোধ নেয়ার জন্য ইরানের এখনো হরমুজ প্রণালী বন্ধ রাখার কৌশল অবলম্বন করা উচিত।’

তিনি আরো বলেন, প্রতিবেশী দেশগুলোর সাথে ইরানের ‘বন্ধুত্বের’ নীতি রয়েছে, তবে তিনি দেশগুলোকে তাদের ভূখণ্ডে থাকা মার্কিন ঘাঁটিগুলো বন্ধ করার পরামর্শ দিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, ইরান ওই ঘাঁটিগুলোতে হামলা অব্যাহত রাখবে।

সর্বোচ্চ নেতা হওয়ার পর এটিই মোজতবা খামেনি প্রথম ভাষণ। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর প্রথম দিনেই নিহত হন তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনি। পরে সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হন মোজতবা খামেনি। ওই হামলায় মোজতবা খামেনিও আহত হন। তবে এর বেশি বিস্তারিত জানা যায়নি।

গত ৮ মার্চ সর্বোচ্চ নেতা নির্বাচিত হন মোজতবা খামেনি।

১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর মোজতবা হলেন ইরানের তৃতীয় সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতা। তবে এমন এক সময়ে তিনি দায়িত্ব নিলেন যখন ইরান নিজের অস্তিত্ব রক্ষার লড়াই করছে।

ইরানের সবগুলো নিরাপত্তা বাহিনী তাদের নতুন কমান্ডার ইন চিফের প্রতি ‘শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত’ অনুগত থাকার শপথ নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০৯:৪৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬