ঢাকা ০৮:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

জ্বালানি তেলের অবৈধ মজুত ঠেকাতে সারাদেশে বিজিবি মোতায়েন

নিজস্ব সংবাদ :

জ্বালানি তেলের অবৈধ মজুত প্রতিরোধ, বিপণনে শৃঙ্খলা বজায় রাখা এবং নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের বিভিন্ন জ্বালানি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, মধ্যপ্রাচ্যে চলমান সংকটের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পেয়েছে এবং সরবরাহে চাপ তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে দেশে কিছু অসাধু চক্র অননুমোদিতভাবে জ্বালানি তেল মজুতের চেষ্টা করছে। এসব কার্যক্রম প্রতিরোধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় বিজিবি মাঠপর্যায়ে দায়িত্ব পালন শুরু করেছে।

বিজিবি সূত্রে জানা যায়, জ্বালানি ডিপোগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে সদর দপ্তরের তত্ত্বাবধানে একটি সুপরিকল্পিত কাঠামোর আওতায় মোতায়েন কার্যক্রম পরিচালিত হচ্ছে। দায়িত্ব পালনের সুবিধার্থে বিভিন্ন স্থানে অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করা হয়েছে।

গত ২৫ মার্চ থেকে ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ—এই ৯টি জেলার ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।

মোতায়েনকৃত সদস্যরা একজন কর্মকর্তার নেতৃত্বে নিয়মিত তদারকি, প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি জোরদার করে অবৈধ মজুত ও বিক্রয় প্রতিরোধ এবং নাশকতা ঠেকাতে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মো. শরীফুল ইসলাম আরও জানান, সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার প্রতিরোধে অতিরিক্ত টহল জোরদার করা হয়েছে। নৌ টহল বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন, তল্লাশি কার্যক্রম পরিচালনা এবং সীমান্তবর্তী এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া আইসিপি ও এলসিপিগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি আমদানি-রপ্তানিতে ব্যবহৃত ট্রাক-লরিসহ বিভিন্ন যানবাহনে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬