ঢাকা ১০:১৩ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাপলের ইভেন্টে ফোল্ডেবল iphone Duo ও 18 Pro max উন্মোচন

নিজস্ব সংবাদ :

যুক্তরাষ্ট্রের প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল তাদের বার্ষিক ইভেন্টে আইফোন ১৮ প্রো, ফোল্ডেবল আইফোন ডুয়ো, এয়ারপডস ৫ এবং নতুন অ্যাপল ওয়াচ উন্মোচন করেছে।

বুধবার ক্যালিফোর্নিয়ার অ্যাপল পার্কে অনুষ্ঠিত এই আয়োজনে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এবং হার্ডওয়্যারের বিশাল আপগ্রেডের বিষয়টি সামনে আনা হয়। সবচেয়ে বড় চমক হিসেবে প্রথমবারের মতো ফোল্ডেবল বা ভাঁজযোগ্য স্মার্টফোন ‍‍`আইফোন ডুয়ো‍‍` বাজারে আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।

আগামী ২৩ অক্টোবর থেকে ফোল্ডেবল এই ফোনটি বিশ্ববাজারে পাওয়া যাবে। অনুষ্ঠানে জানানো হয়, আইফোন ডুয়োতে সাত দশমিক ছয় ইঞ্চির বড় ভেতরের পর্দা এবং পাঁচ দশমিক চার ইঞ্চির বাইরের পর্দা রয়েছে। এটি অত্যাধুনিক এ-২০ প্রো চিপ দ্বারা পরিচালিত হবে এবং এর দাম শুরু হবে এক হাজার ৯৯৯ মার্কিন ডলার থেকে। এই ডিভাইসে প্রথমবারের মতো অ্যাপল পেনসিল ব্যবহারের সুবিধা যুক্ত করা হয়েছে, যা ব্যবহারকারীদের ডিজিটাল নোট নেওয়া বা ছবি আঁকার ক্ষেত্রে নতুন অভিজ্ঞতা দেবে। এর ফ্রেমটি অ্যারোস্পেস গ্রেডের টাইটানিয়াম দিয়ে তৈরি করা হয়েছে, যা ফোনটিকে হালকা অথচ মজবুত রাখবে।

ফোল্ডেবল ফোনের পাশাপাশি আইফোন ১৮ প্রো এবং ১৮ প্রো ম্যাক্স মডেলও উন্মোচন করা হয়েছে। এই ফোনগুলোতে এ-২০ প্রো চিপের পাশাপাশি ৪৮ মেগাপিক্সেলের ফিউশন প্রধান ক্যামেরা ব্যবহার করা হয়েছে। নতুন এই ক্যামেরায় পরিবর্তনশীল অ্যাপারচার বা লেন্সের ছিদ্র ছোট-বড় করার সুবিধা রয়েছে, যা অন্ধকারে ছবি তোলার মান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে। এই মডেল দুটির দাম নির্ধারণ করা হয়েছে যথাক্রমে এক হাজার ১৯৯ এবং এক হাজার ২৯৯ মার্কিন ডলার, যা আগামী ১৮ সেপ্টেম্বর থেকে বাজারে পাওয়া যাবে।

হার্ডওয়্যারের পাশাপাশি এবারের ইভেন্টে ‍‍`অ্যাপল ইন্টেলিজেন্স‍‍` বা নিজস্ব কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর সবচেয়ে বেশি জোর দেওয়া হয়েছে। নতুন সিরি এআই আগের চেয়ে অনেক বেশি দ্রুত ও প্রাসঙ্গিকভাবে কাজ করবে এবং ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য নিরাপদ রেখে ডিভাইসের ভেতরেই বেশিরভাগ কাজ সম্পন্ন করবে।

এছাড়া এয়ারপডস ৫ উন্মোচন করা হয়েছে, যার সাধারণ মডেলের দাম ১২৯ মার্কিন ডলার এবং ওয়্যারলেস চার্জিং সুবিধার মডেলের দাম ১৪৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

স্বাস্থ্য সচেতন গ্রাহকদের জন্য অ্যাপল ওয়াচ সিরিজ ১২ এবং আল্ট্রা ৪ মডেল নিয়ে এসেছে অ্যাপল। নতুন ‍‍`হেলথ সেন্সিং সিস্টেম‍‍`-এর মাধ্যমে এই ঘড়িগুলো হৃদস্পন্দন, শ্বাসপ্রশ্বাস ও ঘুমের আরও নিখুঁত তথ্য দিতে সক্ষম হবে। ঘড়িগুলোতে এস-১১ চিপের সাহায্যে ‍‍`অডিও ইন্টেলিজেন্স‍‍` নামে নতুন একটি ফিচার যুক্ত করা হয়েছে, যা সাইরেন বা অ্যালার্মের মতো জরুরি শব্দ শনাক্ত করতে পারবে। সিরিজ ১২-এর দাম ৩৯৯ ডলার এবং আল্ট্রা ৪-এর দাম ৭৯৯ ডলার নির্ধারণ করা হয়েছে।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১২:৩৭:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬