ঢাকা ০৩:১২ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

‘ইসফাহানে ব্যাপক বিস্ফোরণের’ ভিডিও শেয়ার করলেন ট্রাম্প

নিজস্ব সংবাদ :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে একটি ব্যাপক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন। সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার (৩১ মার্চ) ভোরের দিকে ইসফাহান শহরে এই ঘটনা ঘটেছে। ভিডিওটিতে ধারাবাহিক বিস্ফোরণের পর বিশাল আগুনের লেলিহান শিখায় রাতের আকাশকে কমলা রঙে আলোকিত হতে দেখা গেছে। -খবর এনডিটিভির।

তবে ট্রাম্প ভিডিওটি সম্পর্কে কোনো ব্যাখ্যা দেননি। বিভিন্ন গণমাধ্যম দাবি করছে, এটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলার ফুটেজ, যা ইসফাহানের একটি বড় অস্ত্রাগার বা গোলাবারুদ ডিপোতে চালানো হয়। প্রায় ২৩ লাখ মানুষের এই শহরে বদর সামরিক বিমানঘাঁটিও রয়েছে।

তবে এনডিটিভি স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এদিকে, মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক মার্কিন কর্মকর্তার তথ্যানুসারে, ইসফাহানের ওই ডিপোতে যুক্তরাষ্ট্র ২ হাজার পাউন্ড ওজনের ‘বাঙ্কার বাস্টার’ বোমা ব্যবহার করে হামলা চালায়। এই হামলায় বিপুল পরিমাণ বাঙ্কার বাস্টার বা ভেদকারী বোমা ব্যবহার করা হয়েছে।”

খবরে আরও বলা হয়েছে, এই হামলার ফলে একের পর এক শক্তিশালী দ্বিতীয় বিস্ফোরণ ঘটে, যা বিশাল আগুনের গোলা ও শকওয়েভ তৈরি করে চারপাশ কাঁপিয়ে দেয়।

সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, ইরান তাদের প্রায় ৫৪০ কেজি উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ ইসফাহানের একটি ভূগর্ভস্থ স্থাপনায় সরিয়ে নিতে পারে।

এই হামলার খবরের একদিন আগে সোমবার (৩০ মার্চ) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘যদি দ্রুত যুদ্ধ শেষ করার কোনো চুক্তি না হয়, তবে ইরানের জ্বালানি খাত, গুরুত্বপূর্ণ অবকাঠামো, এমনকি পারমাণবিক স্থাপনা ও পানির সরবরাহ ব্যবস্থাও ধ্বংস করে দেয়া হবে।’

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ও ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বারবার অভিযোগ করে আসছেন, ইরান পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। তবে জাতিসংঘের পারমাণবিক তদারকি সংস্থা এই দাবির পক্ষে কোনো প্রমাণ দেয়নি।

এর আগেও ট্রাম্প দাবি করেছিলেন, গত বছরের হামলায় তিনি ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো ‘সম্পূর্ণ ধ্বংস’ করে দিয়েছেন।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১০:১১:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬