ঢাকা ১১:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

আইসিবির চেয়ারম্যান

গুলশানে আ.লীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়া আরো ৩২ জন গ্রেপ্তার

নিজস্ব সংবাদ :

রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে আরো ৩২ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

সোমবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান। এর আগে রোববার দিবাগত রাতে তাদের গ্রেপ্তার করা হয়।

আকতার হোসেন জানান, গত রাতে রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ৩২ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।

তিনি আরো জানান, রাজধানীর গুলশানে নিষিদ্ধ সংগঠনের মিছিলে সরাসরি ৪০ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি। এরপর গতকাল রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আরো ৩২ জনকে গ্রেপ্তার করা হয়।

গত শুক্রবার রাজধানীর গুলশানে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকশ নেতাকর্মী মিছিল করার চেষ্টা করেন। এ সময় দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ দুই রাউন্ড রাবার বুলেট ছোড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, মিছিলে কয়েকশ মানুষ ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। মিছিলটি ছত্রভঙ্গ করতে পুলিশ রাবার বুলেট ছুড়ছে।

এরপর গত ১২ সেপ্টেম্বর ৪০ জন ও ১৩ সেপ্টেম্বর ৩২ জনসহ মোট ৭২ জনকে গ্রেপ্তার করে ডিএমপি।

এ বিষয়ে গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহবুব হোসাইন সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করেন । মামলায় ১১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি ৮০ থেকে ১০০ জন।

মামলার এজাহারে বলা হয়, মিছিলে সরকারবিরোধী স্লোগান দেওয়া হয়। ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। ছত্রভঙ্গ করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করা হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ রাবার বুলেট ছোড়ে। ঘটনাস্থল থেকে পাঁচটি ককটেল উদ্ধার করে। এই ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে শনিবার ২৪ জনের রিমান্ড মঞ্জুর করে আদালত।

ট্যাগস :

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:২৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬