ঢাকা ০৩:১৭ অপরাহ্ন, সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পাঁচ সিটি করপোরেশনে এনসিপির মেয়র প্রার্থী চূড়ান্ত

নিজস্ব সংবাদ :

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রোববার রাতে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এই ঘোষণা দেন।

ঘোষণা অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) থেকে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভূঁইয়াকে প্রার্থী মনোনীত করেছে এনসিপি।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে (ডিএনসিসি) মনোনয়ন দেওয়া হয়েছে দলটির ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আরিফুল ইসলাম আদীবকে।

এছাড়া কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে প্রার্থী করা হয়েছে এনসিপির জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলামকে।

সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে এনসিপির মনোনীত প্রার্থী দলটির সিলেট মহানগরের আহ্বায়ক অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) নির্বাচনে দলটির মনোনয়ন পেয়েছেন মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলী।

এদিকে নাম ঘোষণার পাশাপাশি বর্তমান নির্বাচন কমিশন নিয়ে শঙ্কা জানিয়েছেন নাহিদ বলেন, এ নির্বাচন কমিশনের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা গ্রহণযোগ্য হবে কি না, সেটা নিয়ে আমাদের সন্দেহ আছে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ১১:৫৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬