ঢাকা ১২:৩০ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

জামায়াত আমীরের সেই উপদেষ্টাকে অব্যাহতি

নিজস্ব সংবাদ :

সংসদের বিরোধীদলীয় নেতা, জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানকে অব্যাহতি দেয়া হয়েছে। তাকে মন্ত্রী মর্যাদায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়ন করার বিষয়ে চিঠি দেয়ার ঘটনা ঘিরে সৃষ্ট বিতর্কের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেয়া হয়েছে। এদিকে চিঠির বিষয়ে গতকাল এক ব্যাখ্যা দিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি বলেছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পদায়নের বিষয়ে তারা চিঠি পাঠিয়েছিলেন ঠিক, কিন্তু চিঠি পাঠানোর ক্ষেত্রে তাদের আমীরের নির্দেশনা না মেনে বাড়তি কিছু বিষয় যোগ করা হয়েছে।

সে কারণে ডা. শফিকুর রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মাহমুদুল হাসানকে গত সপ্তাহে অব্যাহতি দেয়া হয়েছে। কিন্তু তা প্রকাশ হয়নি। মঙ্গলবার সংবাদ মাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে ওই চিঠির খবর এলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়।

প্রতিবেদনে বলা হয়, বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ মাহমুদুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেখতে চান। মন্ত্রীর পদমর্যাদায় তাকে মন্ত্রণালয়ে পদায়নের জন্য পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অনুরোধ জানিয়েছেন বিরোধীদলীয় নেতা।

তিনি মনে করেন, ওই পদায়নের মাধ্যমে বিরোধী দলীয়দের ‘পররাষ্ট্রনীতিসমূহ’ সরকারের কাছে উপস্থাপন পর্যালোচনা এবং আন্তর্জাতিক সম্পর্কে ‘ভারসাম্য’ রক্ষা করা যাবে। গত ২২শে ফেব্রুয়ারি বিরোধীদলীয় নেতার দপ্তর থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই চিঠি পাঠানোর কথা বলা হয় প্রতিবেদনে।

নিউজটি শেয়ার করুন

আপডেট সময় ০২:৫১:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬